জুলাই গণঅভ্যুত্থান দিবস: বিএমইউতে দোয়া মাহফিল, উন্নত খাবার পেলেন রোগীরা

০৫ আগস্ট ২০২৬, ০৪:৫০ PM
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে বিএমইউ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের এসব খাবার পরিবেশন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান এই কর্মসূচি বাস্তবায়ন করেন।

এ ছাড়া গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ এই দোয়া মাহফিল পরিচালনা করেন।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন, অগ্রগতি ও গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকার জন্যও প্রার্থনা করা হয় দোয়া মাহফিলে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস সরকারি ছুটির দিন হওয়ায় বিএমইউর ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস এবং সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ ছিল। তবে হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা ছিল।

টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিংয়ে না পড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন, শিক্ষক পলা…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬
শহিদ শরিফ ওসমান হাদি’র বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বই…
  • ২৫ আগস্ট ২০২৬
নবীপ্রেমে সেজেছে চট্টগ্রাম, কাল লাখো মানুষের জশনে জুলুস
  • ২৫ আগস্ট ২০২৬