বাবা হারানো মেসিকে সান্ত্বনা ‘বন্ধু’ রোনালদোর

১২ আগস্ট ২০২৬, ০৮:৪৭ PM
লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো

লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো © সংগৃহীত

লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে লড়াই থেকে শুরু করে ব্যক্তিগত পুরস্কার, রেকর্ড ও শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা—দুই তারকার প্রতিটি লড়াইয়ে উত্তাপ ছড়িয়েছে গোটা ফুটবল বিশ্বে। তাদের সমর্থকদের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিনের ‘প্রতিদ্বন্দ্বিতা’ রয়েছে।

কিন্তু প্রতিযোগিতার সেই উত্তাপ কখনোই মানবিক সম্পর্ককে ছাপিয়ে যায়নি। মেসির বাবার মৃত্যুতে রোনালদোর এই সমবেদনা যেন আরও একবার মনে করিয়ে দিল—ফুটবল মাঠে তারা যতই প্রতিদ্বন্দ্বী হোন না কেন, ব্যক্তিগত জীবনের কঠিন সময়ে একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা ধরে রেখেছেন।

জীবনের এমন কঠিন সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী মেসির পাশে দাঁড়ালেন রোনালদো। বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির উদ্দেশে সংক্ষিপ্ত কিন্তু হৃদয়ছোঁয়া বার্তায় সমবেদনা জানিয়েছেন পর্তুগিজ এই তারকা।

রোনালদো লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমাকে এবং তোমার পরিবারকে একটি বড় আলিঙ্গন। শক্ত থাকো, লিও!’

এদিকে বাবাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি মেসি। দীর্ঘ এক আবেগঘন বার্তায় প্রয়াত বাবা হোর্হে মেসিকে নিয়ে প্রথমবারের মতো নিজের অনুভূতি প্রকাশ করেন আর্জেন্টাইন এই মহাতারকা।

মেসি লিখেছেন, ‘তুমি ছাড়া আমি কী করব জানি না, কীভাবে সামনে এগোব বুঝতে পারছি না। আমি শুধু ফুটবল খেলতাম এবং এখন আমার যথেষ্ট সংশয় আছে যে আমি আর বেশি দিন খেলা চালিয়ে যাব কি না। শুরু থেকেই তুমি আমার পাশে ছিলে, অথচ শেষের মোটে একটুখানি বাকি ছিল। তুমি আর একটুখানি সময় টিকতে পারলে না কেন, যাতে আমরা একসঙ্গে শেষ করতে পারতাম।’

পুরোনো দিনগুলোর কথা মনে করে ৩৯ বছর বয়সী মহাতারকা লিখেছেন, ‘আমি জানি তোমার আনন্দ ছিল নিজের পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তানদের সুস্থ থাকা দেখতে এবং সবার অজান্তে—গোপনে—আমাকে খেলতে দেখতে...। ছোটবেলা থেকেই সবসময় এমনটাই ছিল। কাজ থেকে ফিরেই তুমি আমাকে সব অনুশীলনে নিয়ে যেতে। কাজের ব্যস্ততার কারণে অনেকটিতে আমাকে মা নিয়ে যেত।’

বাবা নামক অভিভাবককে হারানোর বেদনা প্রকাশ করে মেসি আরও লিখেছেন, ‘তুমি ছিলে বাবা, বন্ধু এবং এজেন্ট। প্রতিটা মুহূর্তে তোমার ঠিক যে মানুষটি হওয়া উচিত ছিল, তুমি ঠিক তাই ছিলে এবং কখনো কোনো ভুল করোনি। কিছু অভিযোগ বা ঝগড়াঝাঁটি বাদ দিলে, তুমি সবসময়ই সঠিক হতে। শেষ পর্যন্ত তোমার কথাই ঠিক প্রমাণিত হতো।’

শোককে শক্তিতে রূপান্তর করে নিজের সন্তানদের ঠিক সেই মূল্যবোধেই বড় করার প্রত্যয় ব্যক্ত করে মেসি যোগ করেন, ‘তোমাকে খুব মিস করব, কিন্তু তুমি সবসময় আমাদের হৃদয়ে থাকবে, বিশেষ করে আমার বাচ্চাদের লালন-পালন ও শিক্ষায়, কারণ আমি ঠিক সেভাবেই তাদের শিক্ষা দিই যেভাবে তোমরা আমাকে দিয়েছিলে।’

মেসির মায়ামিকে হতাশ করে এমবোলোর নায়কোচিত অভিষেক
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬