বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

০৯ আগস্ট ২০২৬, ০৯:৫৮ PM
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি © সংগৃহীত

ফুটবল মাঠের আলো-ঝলমলে দুনিয়ার বাইরে জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি। বাবা হোর্হে মেসির মৃত্যুসংবাদ পাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে দ্রুত নিজের শহর আর্জেন্টিনার রোজারিওতে ফিরেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। লিওনেলের বর্ণাঢ্য ক্যারিয়ারে বাবার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইন্টার মায়ামির কাছ থেকে ছুটি নিয়ে শনিবার সকালে ফোর্ট লডারডেল থেকে আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা হন মেসি। দীর্ঘ যাত্রা শেষে স্থানীয় সময় রাতে রোজারিওতে পৌঁছান তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বাবাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার।

পারিবারিকভাবেই হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানটি সীমিত পরিসরে হওয়ার কথা থাকলেও বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রোজারিওর সমাধিস্থলের আশপাশে ভিড় করতে শুরু করেন মেসির ভক্তরা। প্রিয় তারকার দুঃসময়ে সমর্থন জানাতেই সেখানে জড়ো হয়েছেন তারা।

হোর্হে মেসির অসুস্থতার খবর ২০২৬ বিশ্বকাপের সময়ও আলোচনায় এসেছিল। মেসির পরিবারের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, তিনি চিকিৎসাধীন। বিশ্বকাপে গোল করার পর মেসির আবেগঘন প্রতিক্রিয়ার পেছনেও বাবার অসুস্থতার প্রভাব ছিল বলে পরে জানা যায়।

বিশ্বকাপ চলাকালে বাবার শারীরিক অবস্থা নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি মেসি। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন সময়ে তার আবেগ ও বক্তব্যে ব্যক্তিগত জীবনের সেই উদ্বেগের ছাপ দেখা গেছে।

বাবার মৃত্যুর পর মেসিকে দল থেকে অব্যাহতি দিয়েছে ইন্টার মায়ামি। লিগস কাপের গ্রুপ পর্বে মেন্তেরের বিপক্ষে ম্যাচে তার মাঠে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে রাখা হয়নি তাকে। কঠিন এই সময়ে মেসিকে কোনো ধরনের চাপ বা তাড়াহুড়োর মধ্যে রাখতে চায় না ক্লাবটি।

হোর্হে মেসির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর ফুটবল বিশ্ব থেকেও এসেছে শোকবার্তা। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্জেন্টিনার বিভিন্ন ক্লাব এবং রোজারিওর ঐতিহ্যবাহী দুই ক্লাব রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ বিভিন্ন মহল মেসি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬