মেসির বাবা আর নেই, দাবি আর্জেন্টাইন গণমাধ্যমের

০৮ আগস্ট ২০২৬, ০৬:১৭ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৬, ০৬:২০ PM
বাবার সঙ্গে লিওনেল মেসি

বাবার সঙ্গে লিওনেল মেসি © সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা জর্জ মেসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শনিবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করার পর রোসারিওর একটি ক্লিনিকে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

যদিও জর্জ মেসির মৃত্যু প্রসঙ্গে এখনো লিওনেল মেসি বা তার পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের খবর পাওয়া যায়নি। তবে তার বাবার দীর্ঘদিনের অসুস্থতা এবং পরিবারের সাম্প্রতিক সময়ের গোপনীয়তা রক্ষার অনুরোধের বিষয়টি নতুন করে সামনে এসেছে।

কয়েক সপ্তাহ আগে জর্জ মেসির অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর লিওনেল মেসিকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়। ম্যাচ শেষে নিজের কান্নার কারণ সম্পর্কে মেসি জানিয়েছিলেন, বিষয়টি ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয় এবং কয়েকটি কঠিন দিনের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি।

এরপর মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের খবর প্রকাশিত হলে মেসি পরিবার এক বিবৃতিতে জানায়, জর্জ মেসি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং সুস্থ হয়ে উঠছেন। একইসঙ্গে গুজব ও জল্পনা থেকে বিরত থাকার এবং জর্জ মেসি ও পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানায় পরিবারটি।

এর আগে, জর্জ মেসির মৃত্যুর বিষয়ে একটি ভুল খবরও ছড়িয়ে পড়েছিল। পরে সেই খবর মিথ্যা বলে নিশ্চিত করা হয় এবং সংশ্লিষ্ট এক টেলিভিশন উপস্থাপক ভুল তথ্য প্রচারের জন্য ক্ষমা চান।

লিওনেল মেসির ক্যারিয়ারে জর্জ মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলের ক্যারিয়ারের শুরু থেকেই তিনি তার এজেন্ট ও ঘনিষ্ঠ পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন এবং মাঠের বাইরের বিভিন্ন পেশাগত বিষয় দেখভাল করেছেন।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬