শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী

১১ আগস্ট ২০২৬, ০৬:৪৯ PM
 শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষায় শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে ‘সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণে শিক্ষা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসএসসির ফলাফল অনুযায়ী, এ বছর শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি বোর্ডে কেউ পাস করেনি। আগের বছর এই সংখ্যা ছিল ৪৮। মাদ্রাসা শিক্ষা বোর্ডে শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৮৬ থেকে বেড়ে ২২৬টি হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডে শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯। গতবার কারিগরির সব প্রতিষ্ঠান থেকেই পাস করেছিল। 

শিক্ষামন্ত্রী বলেন, জোর করে কাউকে যেমন পাস করানো যায় না, তেমনি জোর করে ফেলও করানো যায় না। যারা এবার ভালো করতে পারেনি, তার দায় শুধু শিক্ষার্থীদের নয়, এই দায় আমি নিজের কাঁধেও নিচ্ছি। শিক্ষাব্যবস্থার কোথায় ‘ডিফেক্ট’ বা ত্রুটি রয়েছে, প্রকৃত মান কেমন এবং সঠিক উপাত্ত কী—তা নিরপেক্ষভাবে খুঁজে বের করতে হবে।

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমপিওর সব সুবিধা নেবে অথচ একজন শিক্ষার্থীও পাস করবে না, তা হতে দেওয়া যায় না।

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থাকে অত্যন্ত নাজুক উল্লেখ করে তিনি বলেন, ভঙ্গুর শিক্ষাব্যবস্থা নিয়ে কাজে নেমেছি। শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। গত ২০ বছরে আমরা পেছনের দিকে গিয়েছি।

শিক্ষক সংকটের বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষকের তীব্র অভাব রয়েছে। ২০১৭ সালে ৩২ হাজার শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছিল, যা তিনি নিষ্পত্তি করার পরও আবার আইনি জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি ১৪ হাজার ৩০০ শিক্ষকের এখনো পদায়ন হয়নি।

চলতি ডিসেম্বরের মধ্যেও পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, শিক্ষক সংকট রেখে আগামী পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফলের আশা কীভাবে করা যায়?

এনটিআরসিএ নিয়ে সাম্প্রতিক আলোচনার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে কেবল আলোচনা হয়েছিল, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনার ভেতরের তথ্য আংশিক কেটে সংবাদমাধ্যমে প্রকাশ করায় অহেতুক অস্থিরতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এই পাঁচ মাসের নতুন সরকারের বিরুদ্ধে ঘন ঘন আন্দোলন করা সমীচীন নয়। বিনা কারণে হইচই করে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যেকোনো আন্দোলন করার আগে আমার সঙ্গে বসুন, কথা বলুন।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত হয়ে হাসপাতালে অপারেশন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হার্ট ভাল রাখতে কীভাবে রসুন খাবেন, জানালেন চিকিৎসক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১কোটি ৩১লাখ টাকার ইয়াবা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬