মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক

১২ আগস্ট ২০২৬, ০৮:০০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৬, ০৮:০০ PM
মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান ও সরকারি লোগো

মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান ও সরকারি লোগো © ফাইল ছবি

বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ম্যানুয়ালি বদলি কার্যক্রম শুরু করতে কমিটি গঠন করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তিন সদস্যের এ কমিটিতে অধিদপ্তরের একজন পরিচালক আহবায়কের দায়িত্ব পালন করছেন। এ কমিটির সুপারিশের পর মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শিক্ষকদের বদলি আবেদন শুরু হবে বলে জানা গেছে।

বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, কীভাবে বদলি আবেদন গ্রহণ করা হবে, আবেদনের সময়সীমা কতদিন থাকবে সে বিষয়গুলো ঠিক করতে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী সাত থেকে আট দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দেবে। এই প্রতিবেদনের আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলি নিয়ে কাজ চলছে। শিগগিরই তাদের বদলি আবেদন গ্রহণ কার্যক্রম শুরু করা হবে।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আগামী সপ্তাহে এ বিষয়ে একটি প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনে সার্বিক কার্যক্রম পরিচালনার বিষয়টি উল্লেখ থাকবে। পরবর্তীতে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শিক্ষকদের বদলি আবেদন গ্রহণ করা হবে।’

৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় ধাপেও বাদ দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুমকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আবেদন ২৯ অক্টোবর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিন্ন পথ ধরে পাহাড়ে জড়ো হয় ৪ জন, কোদাল দিয়ে প্রথম আঘাত তুহি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬