স্কুল-কলেজের সভাপতি মনোনয়নে মত চেয়েছে মন্ত্রণালয়

২১ ডিসেম্বর ২০২২, ০৫:৪৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটাে

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি'র সভাপতি হিসেবে অবসরপ্রাপ্ত উপসচিব বা সমমানের কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে একজন সরকারি কর্মকর্তা বা অবসরপ্রাপ্ত ১ম শ্রেণীর কর্মকর্তা-কে মনোনয়ন দেওয়ার বিষয়ে মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ বিষয়ে মতামত দিতে অনুরোধ করা হয়েছে। আগামী সাত কার্য দিবসের মধ্যে তাদের মতামত দিতে অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মিজানুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের) গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২২” প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। উক্ত প্রবিধানমালায় গভর্নিং বডি'র সভাপতি হিসেবে অবসরপ্রাপ্ত উপসচিব বা সমমানের কর্মকর্তা (৫ম গ্রেডভুক্ত) এবং ‘ম্যানেজিং কমিটি’র সভাপতি হিসেবে একজন সরকারি কর্মকর্তা বা অবসরপ্রাপ্ত ১ম শ্রেণীর কর্মকর্তা-কে মনোনয়ন প্রদান করার বিষয়টি অন্তর্ভুক্ত করা যায় কিনা সে বিষয়ে পত্র প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে মতামত প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬