বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১৭ শিক্ষকের জাল সনদ শনাক্ত

১৪ নভেম্বর ২০২২, ০৫:১১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) ৮১৭ জন শিক্ষকের জাল সনদ শনাক্ত হয়েছে। মাউশির আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে এসব শিক্ষকের জাল সনদ শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত হতে আগামী ২৪ নভেম্বর একটি সভা ডাকা হয়েছে।

রবিবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অভ্যান্তরীন নিরীক্ষা শাখার সহকারী সচিব মো. সেলিম শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে ৮১৭ জন শিক্ষকের সনদ জাল মর্মে শনাক্ত করেছে।

আরও পড়ুন: এনটিআরসিএর সনদ জাল করে শিক্ষকতা করছেন ৭৯৯ জন

জাল সনদসমূহ নিশ্চিত হওয়ার জন্য আগামী ২৪ নভেম্বর সকাল ১০টায় একটি সভা আহ্বান করা হয়েছে। সভাটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (নিরীক্ষা ও আইন) মুকেশ চন্দ্র বিশ্বাসের অফিস কক্ষে (কক্ষ নং-১৮০৩) অনুষ্ঠিত হবে। এতে যুগ্মসচিব মুকেশ চন্দ্র বিশ্বাস সভাপতিত্ব করবেন।

সভায় যথা সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬