আজ সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

১৮ অক্টোবর ২০২২, ০৬:৫৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলন আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় সচিবালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় সচিবালয়ের ৬ নম্বর বিল্ডিংয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে প্রেস কনফারেন্স করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

প্রসঙ্গত, ২০২২ সালের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। 

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬