আজকের এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৮ হাজার, বহিষ্কার কত?

২২ জুলাই ২০২৬, ০৪:৩০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৬, ০৪:৩২ PM
লোগো

লোগো © সংগৃহীত

চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে আজ বুধবার (২২ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে নকল, অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোট ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, নির্ধারিত পরীক্ষায় অংশ না নিয়ে অনুপস্থিত ছিল ২৪ হাজার ১৫৭ জন শিক্ষার্থী।

আজ (বুধবার, ২২ জুলাই) ৮টি সাধারণ বোর্ডে রসায়ন ২য় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, ইতিহাস ২য় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষায় মোট পরীক্ষার্থীর গড় অনুপস্থিতির হার ছিল ২.৭৩ শতাংশ।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, আজ ৮টি বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪৮ হাজার ৬৪৮ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছে ৬ লাখ ৩০ হাজার ৯৪৪ জন। এসব বোর্ডে মোট ১৭ হাজার ৭০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সব মিলিয়ে অনুপস্থিতির হার দাঁড়িয়েছে ২.৭৩ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল ঢাকা শিক্ষা বোর্ডে (৪ হাজার ৪৪৩ জন) এবং সবচেয়ে কম ময়মনসিংহ বোর্ডে (১২৫৭ জন)। এসব বোর্ডে মোট বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ১০ জন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৭৮ হাজার ৮২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৩ হাজার ৩১০ জন অংশগ্রহণ করেছে। এই বোর্ডে অনুপস্থিত ছিল ৫ হাজার ৫১৬ জন, যার হার ৭ শতাংশ। এ পরীক্ষায় কোন শিক্ষার্থী বহিষ্কার হয়নি।

পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেম-২ ও ট্রেড-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ২৬ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ হাজার ৬৩৭ জন পরীক্ষায় অংশ নেয়। এই বোর্ডে ৯৩৭ জন অনুপস্থিত ছিল, যেখানে অনুপস্থিতির হার ৩.৫৩ শতাংশ। এ বোর্ডে ১ জন শিক্ষার্থী বহিষ্কার হয়নি।

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় অভিযুক্তদের দায়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9