হোস্টেল থেকে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ AM
ছাত্রীর মরদেহ উদ্ধার

ছাত্রীর মরদেহ উদ্ধার © সংগৃহীত

ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে তাসফিয়া আক্তার নিগার নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় হোস্টেলের কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিগার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসিন্দা। তিনি নগরীর মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

হোস্টেলের অন্য ছাত্রীরা জানান, মঙ্গলবার বিকেল ৩টার পর থেকেই নিগারের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে এবং বারবার ডাকার পরও দরজা না খোলায় তারা পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় নিগারকে উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিগার কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ করে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিগারের এমন মৃত্যুতে তাঁর পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, নিগারের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬