তিন শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

২৪ নভেম্বর ২০২১, ১০:১১ AM
লোগো

লোগো © ফাইল ছবি

দেশের তিনটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) তাদের প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানরা হলেন, রাজশাহী বোর্ডে মো. হাবিবুর রহমান, যশোর বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আহসান হাবীবকে এবং দিনাজপুরের নতুন চেয়ারম্যান রাজশাহী এইচএসটিটিআইয়ের পরিচালক অধ্যাপক মো. কামরুল ইসলাম।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনে যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন এবং সচিব অধ্যাপক এএম এইচ আলী আর রেজাকে ওএসডি করা হয়েছে। একই আদেশে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. মোকবুল হোসেনকেও ওএসডি করা হয়েছে। এ তিন শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
  • ১৭ জুন ২০২৬
সরকারি কর্মচারী হাসপাতালে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৩, আবেদ…
  • ১৭ জুন ২০২৬
কথা রাখলেন ব্রাজিল ভক্ত, আর্জেন্টিনা জেতায় হলেন ন্যাড়া
  • ১৭ জুন ২০২৬
ডেভিডকে ফিরিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ
  • ১৭ জুন ২০২৬
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা দিল বো…
  • ১৭ জুন ২০২৬
মেডিকেল ভর্তি প্রশ্নফাঁস কাণ্ডে ডা. সোলায়মান ওএসডি
  • ১৭ জুন ২০২৬
×