স্কুল-কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচনের অনুমতি

১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮ PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর স্কুল ও কলেজ তথা নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি গঠন ও নির্বাচনের অনুমতি দিয়েছে সরকার।  

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রবিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের ১৮ মার্চ থেকে কোভিড-১৯ মহামারির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন কার্যক্রম বন্ধ করা হয়েছিল। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ চালু হওয়ায় গভর্নিংবডি এবং ম্যানেজিং কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হলো।  

চিঠির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়।

টুপটুপ রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে কীভাবে, তদন্তে উঠে এল যেসব ত…
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামি ধরে থানায় ফেরার পথে সড়কে ঝরল বিএনপি নেতা ও এসআইয়ের প্…
  • ২৩ অক্টোবর ২০২৬
চার পদে ৪৪০ জনকে নিয়োগ দেবে আরআরএফ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
সকালের নাশতায় ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?
  • ২৩ অক্টোবর ২০২৬
অপ্রতীমকে হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট, পুলিশের ত…
  • ২৩ অক্টোবর ২০২৬