এইচএসসি প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশন শুরু শুক্রবার

০৯ জুন ২০২১, ০৭:৪০ PM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা © ফাইল ফটো

আগামী শুক্রবার (১১ জুন) থেকে ২০২১ সালের এইচএসসি প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশন শুরু হবে। শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি প্রাইভেট পরীক্ষার্থীদের সংশোধিত নীতিমালা থেকে এসব তথ্য জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়েছে, ১০০ টাকা ফি জমা দিয়ে কলেজ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। ১১ জুন থেকে শুরু হয়ে রেজিষ্ট্রেশন চলবে আগামী ১৬ জুন পর্যন্ত।

এতে আরও বলা হয়, ২০১৬ সাল কিংবা তার আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া শুধুমাত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সাল অথবা এর আগে এসএসসি পাসকৃত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৭টি ও আবুধাবির একটি কেন্দ্রে পরীক্ষা হবে।

‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬