কাল থেকে এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু

০১ ডিসেম্বর ২০২০, ০৯:৩০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

আগামীকাল বুধবার (২ ডিসেম্বর) থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে রেজিস্ট্রেশন কার্ড তুলতে পারবেন।

রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে কোন ভুল থাকলে তা সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে। এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ বা সংশোধনের আবেদন না করলে দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে।

আর রেজিস্ট্রেশন কার্ড নেয়ার আবেদনের সাথে সর্বশেষ স্বীকৃতি নবায়ন এবং কমিটির অনুমোদনপত্র দাখিল করতে হবে।

তিন জেলায় নতুন এসপিসহ ১৭ কর্মকর্তা বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
  • ১৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত গরম চা-কফিতে বাড়তে পারে খাদ্যনালির ক্যান্সারের ঝুঁ…
  • ১৩ আগস্ট ২০২৬
মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় স্বস্তি নিয়ে লাঞ্চ-বিরতিতে বাংলাদেশ
  • ১৩ আগস্ট ২০২৬
লাবুশেনকে ফেরালেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬