ঢাকা শিক্ষা বোর্ডের সব কার্যক্রম অনলাইনে: চেয়ারম্যান

২৯ নভেম্বর ২০২০, ০৬:২৪ PM
প্রফেসর নেহাল আহমেদ

প্রফেসর নেহাল আহমেদ © ফাইল ফটো

শিক্ষার্থী-অভিভাবকদের হয়রানি কমাতে ভবিষ্যতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সব কার্যক্রম অনলাইনে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সদ্য নিযুক্ত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ। রবিবার (২৯ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

প্রফেসর নেহাল আহমেদ বলেন, আমাদের ছাত্র-ছাত্রীদের নানা বিষয় নিয়ে বোর্ডে দৌড়াতে হয়। এছাড়া শিক্ষকদের অফিসিয়াল নানা কাজে বোর্ডে যেতে হয়। এতে তাদের অনেক সময় যাতায়াতেই ব্যয় হয়ে যায়। এছাড়া অনেকেই নানা বিষয়ে ভোগান্তির শিকার হয়ে থাকেন। বিষয়গুলো সমাধান করতে হলে আমাদের অনলাইনে কার্যক্রম পরিচালনা ছাড়া বিকল্প কোনো উপায় নেই।

তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের কষ্ট লাঘবে ঢাকা বোর্ডের সব কার্যক্রম অনলাইনে পরিচালনা করা হবে। আগামী ১ ডিসেম্বর আমি ঢাকা শিক্ষা বোর্ডে যোগদান করব। এরপরই বোর্ডের সব কার্যক্রম যেন অনলাইনে পরিচালনা করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, একাদশে চমক
  • ১৩ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৩ আগস্ট ২০২৬
‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬