একাদশে ভর্তি: কাল থেকে দ্বিতীয় ধাপের আবেদন শুরু

৩০ আগস্ট ২০২০, ০৬:২৩ PM

© সংগৃহীত

আগামীকাল সোমবার (৩১ আগস্ট) থেকে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হচ্ছে। প্রথম ধাপে সিলেকশন না পাওয়া এবং আবেদন করতে না পারা শিক্ষার্থীরা এই ধাপে আবেদন করতে পারবেন বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে।

দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ চলবে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। আর দ্বিতীয় পর্যায়ের আবদনের ফল প্রকাশ হবে একই দিন (৪ সেপ্টেম্বর) রাত ৮টায়।

জানা যায়, গত ৯ আগস্ট থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় ২০ আগস্ট শেষ হয়। এরপর ২৫ আগস্ট ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলে মোট ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী মনোনীত হয়। আর আবেদন করেছিল ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন। প্রথম দফায় আবেদন করেও ৬৪ হাজার ৯৭২ জন ভর্তির জন্য কোনো কলেজ পায়নি। তাদের মধ্যে ৯ হাজার ২০৫ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন।

এদিকে, আজ রবিবার (৩০ আগস্ট) রাত ৮টার মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনে প্রথম ধাপে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে। কিন্তু দ্বিতীয় ধাপে তারা আবেদন করতে পারবে।

দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থেীদের সিলেকশন নিশ্চায়ন ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল এবং ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়।

তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন করতে হবে ১১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। সিলেকশন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে আর কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায়। ভর্তি চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

‘বল বয়’ না বলে ‘ফিউচার স্টার্স’ নামকরণের কারণ জানালেন তামিম
  • ২৭ এপ্রিল ২০২৬
ঢাবি ছাত্রীর আত্মহত্যা: কারাগারে শিক্ষক সুদীপ
  • ২৭ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর আশ্বাসের পর প্রজ্ঞাপনসহ দুই দাবি প্রাথমিকের …
  • ২৭ এপ্রিল ২০২৬
রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন কলা অনুষদের ১৬ শিক্ষার্থী
  • ২৭ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন ফের ৩ দিনের রিমান্ডে
  • ২৭ এপ্রিল ২০২৬
বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের: প্রধানমন্ত্রী
  • ২৭ এপ্রিল ২০২৬