শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ধান কাটলেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

০৬ মে ২০২০, ১০:৪৬ AM

© সংগৃহীত

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেন শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এক কৃষকের ধান কেটে দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিকরগাছার পায়রাডাঙ্গা মাঠে কৃষক আরব আলীর ধান কাটেন তিনি। ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরাও এ সময় তার সঙ্গে ধান কাটতে যোগ দেন।

কৃষক মালিক আরব আলী বলেন, শিক্ষা বোর্ড চেয়ারম্যান এবং শিক্ষক-শিক্ষার্থীরা আমার ১৫ শতক জমির ধান কেটে দিয়েছেন।

ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, স্কুল বন্ধ থাকায় শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের নিয়ে এ ধান কাটা হয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেন জানান, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে দুস্থ কৃষকের ধান কেটে দেয়া হয়েছে।

তাসকিন ম‍্যাজিকে উড়ে গেলো ওয়েবস্টারের স্ট্যাম্প
  • ১৩ আগস্ট ২০২৬
শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৩ আগস্ট ২০২৬
দেখতে আকর্ষণীয়, স্বাস্থ্যে বিপজ্জনক—রঙিন পাপড় নিয়ে সতর্কতা
  • ১৩ আগস্ট ২০২৬
ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬
দৃষ্টিশক্তি হারিয়েও এসএসসি পাশ, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন র…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের নাম ঘোষণা আজ
  • ১৩ আগস্ট ২০২৬