এইচএসসি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কেন্দ্রসচিবদের সভা বুধবার 

২০ জুন ২০২৬, ০৪:২১ PM , আপডেট: ২০ জুন ২০২৬, ০৪:২৪ PM
শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলনে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনে © সংগৃহীত

আসন্ন এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে কেন্দ্রসচিবদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আগামী বুধবার (২৪ জুন)। এদিন সকাল ১০টায় আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় ঢাকা ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত থাকবেন।

শনিবার (২০ জুন) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৪ জুন সকাল ১০টায় আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় ঢাকা শিক্ষা বোর্ড ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (ঢাকা শিক্ষা বোর্ড ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সভায় পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, কেন্দ্র পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং অনিয়ম প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬