একাদশে তৃতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ AM
একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে আজ

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে আজ © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে আজ বুধবার (৩ সেপ্টেম্বর)। গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ১ সেপ্টেম্বর (সোমবার) শেষ হয়েছে। তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামী ৩ সেপ্টেম্বর (বুধবার) রাত ৮টায় প্রকাশিত হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভর্তির জন্য তৃতীয় পর্যায়ে অনলাইনে আবেদন গ্রহণ ৩১ আগস্ট (রবিবার) সকাল ৯টা থেকে শুরু হয়। এর আগে দ্বিতীয় ধাপের আবেদন গত ২৫ আগস্ট শেষ হয়। ২৮ আগস্ট ফল প্রকাশ করা হয়।

আরও পড়ুন: ঢাবির প্রযুক্তি ইউনিটে চূড়ান্ত ভর্তি আজ শুরু

ভর্তির লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের নিশ্চায়নের শেষ সময় ছিল ৩০ আগস্ট। একাদশে ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) জানা যাবে।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬