একাদশের টিসি, ভর্তি বাতিল, বিষয় পরিবর্তন শুরু বুধবার

১১ এপ্রিল ২০২৩, ১২:৫৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ছবি

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ পরিবর্তন, টিসি বা বিটিসি, ভর্তি বাতিল ও চতুর্থ বিষয় বাতিলের কার্যক্রম বুধবার (১২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। আগামী ১২ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে অনলাইনে। সোমবার (১০ এপ্রিল) ঢাকা বোর্ড বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিষয়, গ্রুপ পরিবর্তন, টিসি বা বিটিসি, ভর্তি বাতিল ও চতুর্থ বিষয় বাতিলের সময় ১২ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগ করার প্রয়োজন নেই।

বোর্ড জানিয়েছে, বিষয় পরিবর্তনে ২০০ টাকা, বিভাগ বা গ্রুপ পরিবর্তনে ৮০০ টাকা, অনলাইন টিসি বা বিটিসিতে ৭০০, ভর্তি বাতিলে ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলে ফি দিতে হবে না।

মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ…
  • ২১ এপ্রিল ২০২৬
এলএনজি টার্মিনাল বিকল, ঢাকার যেসব এলাকায় কম থাকবে গ্যাসের চ…
  • ২১ এপ্রিল ২০২৬
মড়কে মুরগিশূন্য পোল্ট্রি খামার—বার্ড ফ্লু বলছেন খামারি, ভাই…
  • ২১ এপ্রিল ২০২৬
সংসদে স্বামী যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬