৩৮ তম বিসিএসে ফের পদ সংখ্যা বাড়ছে

১২ মার্চ ২০২০, ১২:০৩ PM

© ফাইল ফটো

আবারও ৩৮তম বিসিএসে ক্যাডরের পদসংখ্যা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ৩৮তম বিসিএসের সার্কুলার অনুযায়ী এই বিসেএসে ২ হাজার ২৪ জন নিয়োগ দেওয়ার কথা থাকলেও প্রথম দফায় তা বাড়িয়ে ২ হাজার ১৬০টি করা হয়।

এখন আবার ২৪০টি পদের সংখ্যা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে এই বিসিএসে মোট পদ সংখ্যা দাঁড়াচ্ছে ২ হাজার ৪০০টি। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র পদসংখ্যা বাড়ানোর সুপারিশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চলতি মাসেই ৩৮ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা রয়েছে। তবে নতুন সুপারিশ আসায় তা সমন্বয় করতে কিছুটা সময়ের প্রয়োজন। তাই ফল প্রস্তুতিতে আরও সময় লাগবে বলে জানায় ওই সূত্র।

ওই সূত্র আরও জানায়, নতুন করে ফলাফল সমন্বয় করতে কিছুটা সময় লাগবে। সময় বেশি লাগলেও লাভবান হবেন বিসিএস প্রত্যাশীরা। এটা ভালো খবর যে ক্যাডার থেকে ২৪০ জন বেশি নিয়োগ পাচ্ছেন। এটি প্রার্থীদের উপকারে আসবে।

প্রসঙ্গত, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয় গত বছরের ১ জুলাই। এতে পাস করেন ৯ হাজার ৮৬২ জন। পাস করা ওই প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেন।গত ফেব্রুয়ারি মাসে মৌখিক পরীক্ষা শেষ হয়।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬