১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের খবর ভুয়া

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৭ PM
প্রাথমিক অধিদপ্তর

প্রাথমিক অধিদপ্তর © সংগৃহীত

১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অনুমোদন দেওয়া হয়েছে— এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটি সঠিক নয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নামে প্রচারিত ওই চিঠিটি ভুয়া ও বিভ্রান্তিকর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখার সচিব রাজীব কুমার সরকারের সই করা এক স্মারকে জানানো হয়, সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল আলমের সই করা ০৩.০৬.২৬৯০.০৬৮.২৫.০০৩.২৬-৫৬ নম্বরের একটি পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছ। এতে দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে অবস্থিত ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ের দৃষ্টিগোচর হলে ওই কার্যালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়, প্রচারিত পত্রটি সঠিক নয়। একইসাথে মাঠপর্যায়ের সব দপ্তর ও সংস্থাকেও বিষয়টি জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই চিঠিতে কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোণা, বগুড়া, নীলফামারী, শেরপুর, লালমনিরহাট, নওগাঁ ও জামালপুরসহ বিভিন্ন জেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়েছিল। তবে সরকারিভাবে এ তালিকা বা অনুমোদনের কোনো সত্যতা নেই।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬