৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম্যান

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ PM
অধ্যাপক মোবাশ্বের মোনেম

অধ্যাপক মোবাশ্বের মোনেম © ফাইল ছবি

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল জানুয়ারি মাসে প্রকাশের পরিকল্পনা করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনসহ অন্যান্য ব্যস্ততায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ফলে কবে নাগাদ এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফল প্রত্যাশীরা।

বিষয়টি জানতে রবিবার (০১ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দায়িত্বশীল একাধিক সূত্রের সাথে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ৪৬তম বিসিএসের ফল প্রকাশের চেষ্টা করছেন তারা। তবে এই সময়সীমার মধ্যে ৫০তম বিসিএসের প্রিলিমানারি পরীক্ষার ফলও প্রকাশ করা হবে। ফলে ৪৬তম বিসিএসের ফল নির্বাচনের পূর্বে দেওয়া সম্ভব হবে কি না তা নিয়ে শঙ্কা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ নিয়ে আমরা কাজ করছি। ফল প্রকাশের নির্দিষ্ট কোনো সময়সীমা বলতে পারছি না। তবে দ্রুত সময়ের মধ্যে এ বিসিএসের ফলাফল প্রকাশ করা হবে।’

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ জন প্রার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত পরীক্ষায় সশরীর অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন। প্রিলিমিনারি বাছাইয়ের পুনর্মূল্যায়িত ফলাফল অনুযায়ী মোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী দ্বিতীয় ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। পরবর্তীতে ২০২৫ সালের ২৭ নভেম্বর প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ ব্যক্তিদের মধ্য থেকে কারিগরি ত্রুটি সংশোধনের পর চূড়ান্তভাবে ৪ হাজার ৫০ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন।

এই বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ১৪০টি পদে ক্যাডার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে; সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন। এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৯২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জন নিয়োগ পাবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকেই মেধাতালিকা ও ক্যাডার পছন্দের ভিত্তিতে এসব পদের জন্য সুপারিশ করবে কমিশন।

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবরকে মিথ্যা দাবি তার প্রেস স…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাবা গুম, মা প্রয়াত—রিফাদের ভবিষ্যত গড়তে প্রধানমন্ত্রী পৌঁছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে মাস্টার্স থিসিস আবেদনে অযৌক্তিক বাড়তি শর্তের অভ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9