ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে অবস্থান দ্বিতীয়

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ AM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় প্রায় সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। আজ সোমবার (২ জানুয়ারি) বিশ্বের ১০০টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ‘খুবই অস্বাস্থ্যকর’ মানের হয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সকাল ৯টা ৮ মিনিটে ২৬২ স্কোর নিয়ে তালিকায় ২ নম্বরে ঢাকার অবস্থান। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

কঙ্গোর কিনসাসা, মঙ্গোলিয়ার উলানবাটর ও মিসরের কায়রো যথাক্রমে ২৮৬, ২০৯ ও ২০৬ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন। 

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বাংলাদেশের মোট বায়ুদূষণের ৩৫ শতাংশই আশপাশের দেশগুলো থেকে আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, যা আন্তঃদেশীয় দূষণ নামে পরিচিত।

যে কারণে এনসিপির ‘গণভিক্ষা’ ফান্ডে ১ লাখ টাকা দিতে চাইলেন র…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ২০ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, ঘিরে রেখেছে এসআরবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে স্টিল কারখানায় দুর্ঘটনা, চীনা নাগরিকসহ চার শ্রমিক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হারলেও দলের পারফরম্যান্সে ‘খুশি’, শেখাই লক্ষ্য বাংলাদেশ কোচ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন সারজিস
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬