মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং, অগ্রগতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

১৫ অক্টোবর ২০১৮, ০৪:২৩ PM

© সংগৃহীত

মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চালু করা হয়েছিল মাল্টিমিডিয়া ক্লাসরুম। এই ব্যবস্থাকে সফলভাবে বাস্তবায়নের জন্য প্রতি মাসের প্রথম সপ্তাহে ইমেইলে শিক্ষা কর্মকর্তাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমের অগ্রগতির প্রতিবেদন দিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর থেকে নির্দেশ দেয়া হয়েছে। অধিদফতর সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, মাল্টিমিডিয়া কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে গত ১ জানুয়ারি সারাদেশে ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং অ্যাপ’ চালু করা হয়েছে। অ্যাপটি ব্যবহার করে সারাদেশের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা ছবি ও অবস্থানের তথ্যসহ ক্লাসের প্রতিবেদন অধিদপ্তরে পাঠাচ্ছেন।

তবে মাল্টিমিডিয়া ক্লাসরুম সক্রিয়করণের জন্য জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে উপজেলা শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার এবং অ্যাসিস্টেন্ট প্রোগ্রামারদের সম্পৃক্ত করে ‘মনিটরিং ও মেন্টরিং’ শুরু করা জরুরি বলে মনে করছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কর্মকর্তারা। মাঠ পর্যায়ের সব কর্মকর্তাদের নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শণ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ প্রতিবেদন প্রেরণ এবং মনিটরিং ও মেন্টরিং কাজটির খাত বৃদ্ধি করতে জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধান ও রিপোর্টিং অত্যন্ত জরুরি।

এরই প্রেক্ষিতে মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং ও মেন্টরিং কাজটির খাত বৃদ্ধি করতে জেলার মাল্টিমিডিয়া ক্লাসরুমের অগ্রগতির প্রতিবেদন প্রতি মাসের প্রথম সপ্তাহে ইমেইলের ([email protected] এবং [email protected]) মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে শিক্ষা কর্মকর্তাদের।

অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬