ওয়েবসাইটের তথ্য হালনাগাদ, প্রতিষ্ঠানের শুন্যপদ দেখুন এখানে

১০ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ PM
শূন্য পদ দেখার ওয়েবসাইট

শূন্য পদ দেখার ওয়েবসাইট © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে। ইতোমধ্যে শূন্য পদের তথ্য হালনাগাদ করা হয়েছে। এই তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে শূন্য পদের তালিকা আপলোড করা হয়েছে। এখানে যে কেউ নিজ জেলার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা দেখতে পারবেন।

শূন্য পদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের গুরুত্বপূর্ণ চার তথ্য
১. e-Application ফরম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ: ১০ জানুয়ারি ২০২৬ হতে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।

২. আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ: ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ৩ (তিন) বছর (শিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখের স্মারক)।

৩. ইনডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা: কর্মরত ইনডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না।

৪. শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী: পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড’র ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬