ফেসবুক গ্রুপের নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে

০৭ জুলাই ২০২২, ১১:৫২ AM
ফেসবুক

ফেসবুক © সংগৃহীত

আমরা কাজের বা বিনোদনের প্রয়োজনে বিভিন্ন ফেসবুক গ্রুপে যুক্ত থাকি। কিন্তু গুরুত্বপূর্ণ কাজের সময় বিভিন্ন গ্রুপের নোটিফিকেশন এলে মনোযোগে সমস্যা হয়। শুধু তা–ই নয়, একসঙ্গে একাধিক গ্রুপের নোটিফিকেশন আসতে থাকলে বিরক্তও হন অনেকে। সমস্যা সমাধানে গ্রুপ থেকে বের না হয়েও নোটিফিকেশন আসা সাময়িকভাবে বন্ধ রাখা যায়। চাইলে গ্রুপে থাকা নির্দিষ্ট ব্যক্তিদের পাশাপাশি পুরো গ্রুপের নোটিফিকেশন আসা বন্ধ রাখা সম্ভব। 

ফেসবুক গ্রুপের নোটিফিকেশন আসা বন্ধের জন্য প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুক চালু করতে হবে। এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ডান পাশের কোনায় থাকা তিন লাইন আইকন চাপতে হবে। আইফোন হলে অ্যাপের নিচে তিন লাইন আইকন দেখা যাবে। এবার All shortcuts বিভাগের নিচে থাকা Groups অপশন নির্বাচন করে পাতার ওপরের ডান পাশে থাকা সেটিংস আইকনে (গিয়ারের মতো আকৃতির) ক্লিক করলেই Group settings অপশন পাওয়া যাবে।

আরও পড়ুন: টাঙ্গাই‌ল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলো‌মিটা‌র যানজট

Group settings অপশন থেকে Notifications সেটিংসের ওপর ক্লিক করলেই আপনি যেসব ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত, সেসবের তালিকা দেখা যাবে। প্রতিটি গ্রুপের ডান দিকে একটি বোতাম রয়েছে। যে গ্রুপের নোটিফিকেশন বন্ধ করতে চান, সেটির (Highlight) আইকনে ক্লিক করলেই All posts, Highlight, Friends posts ও Off অপশন দেখা যাবে।

নির্দিষ্ট গ্রুপের সব নোটিফিকেশন আসা বন্ধ করতে হলে Off নির্বাচন করতে হবে। Highlight নির্বাচন করলে গ্রুপে বিনিময় করা আলোচিত বা গুরুত্বপূর্ণ পোস্টের নোটিফিকেশন দেখা যাবে। শুধু বন্ধুদের পোস্টের নোটিফিকেশন পেতে হলে Friends posts অপশন নির্বাচন করতে হবে।

ট্যাগ: ফেসবুক
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬
মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬