ইউপি সচিবের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

১৯ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ AM
মাহামুদুল হাসান হিরন

মাহামুদুল হাসান হিরন © টিডিসি সম্পাদিত

পটুয়াখালীর বাউফলে নিয়োগসংক্রান্ত অনিয়মের বিষয়ে তথ্য জানতে চাওয়াকে কেন্দ্র করে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব ও তার ভাইয়ের বিরুদ্ধে এক সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকের নাম রুবেল হোসেন। তিনি দৈনিক জনতার জমিন পত্রিকার বাউফল প্রতিনিধি এবং বাউফল রিপোর্টারস ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিক জানান, গত ডিসেম্বর মাসে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মাহামুদুল হাসান হিরনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দেন ইউপি সদস্যরা। এর মধ্যেই নতুন করে অভিযোগ ওঠে সদস্যদের সঙ্গে আলোচনা ছাড়াই অবৈধ লেনদেনের মাধ্যমে তিনি একজন উদ্যোক্তা নিয়োগ দিয়েছেন।

সচিবের কার্যালয়ে গিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেখানে উপস্থিত সচিবের ভাই মইনুল ইসলাম সাংবাদিক রুবেলের ভিডিও ধারণ শুরু করেন। এ সময় রুবেল তাকে ভিডিও করতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে সচিব ও তার ভাই অতর্কিত হামলা চালান। এতে সাংবাদিক রুবেল হোসেন শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং তার মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হয়।

অভিযোগের বিষয়ে জানার জন্য ইউপি সচিব মাহামুদুল হাসান হিরন ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। পরে ক্ষুদে বার্তা পাঠিয়েও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।   

এদিকে বাউফল থানার পরিদর্শক আতিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন বাউফল রিপোর্টাস ইউনিটি ও পটুয়াখালী জেলা প্রেসক্লাব। 

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষার কাজ শুরু…
  • ১২ নভেম্বর ২০২৬
রাজধানীতে ৩১ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ পুনর্বাসনের অংশ হিসেবে বিএনপি সরকারকে দোষারোপের রা…
  • ১২ নভেম্বর ২০২৬
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ, অন্তত ১ বছর মাঠে…
  • ১২ নভেম্বর ২০২৬
জামায়াত আমিরের পোস্ট শেয়ার করে সামান্তা বললেন—‘জুলাইয়ের নেত…
  • ১২ নভেম্বর ২০২৬
কপ৩১-এ বাংলাদেশের উপকূলের কথা বলতে তুরস্কে বরগুনার মুন্না
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950