নাম পরিবর্তন করে ফেসবুক এখন মেটা

২৯ অক্টোবর ২০২১, ০৮:০৫ AM
মার্ক জাকারবার্গ

মার্ক জাকারবার্গ © সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের নাম পরিবর্তন করেছে। নতুন নাম রাখা হয়েছে মেটা। এখন থেকে এই নামেই সব ধরনের কার্যক্রম চালাবে তারা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এই ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ।

ফেসবুকের এক পোস্টে মার্ক জানান, সামাজিক নানা ইস্যুর সাথে লড়াই করে আমরা অনেক কিছু শিখেছি। এখন আমাদের শেখা সবকিছু দিয়ে পরবর্তী অধ্যায়ে যাওয়ার সময় চলে এসেছে। মেটার আওতায় নতুন বিভিন্ন অ্যাপ ও পণ্য বাজারে আনার ঘোষণাও দিয়েছেন তিনি।

এদিকে ফেসবুকের একটি সূত্র জানিয়েছে, ফেসবুক ইনকরপোরেশনের আওতায় বর্তমানে ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো একাধিক প্লাটফর্ম রয়েছে। তাই মূল প্রতিষ্ঠানের নাম ফেসবুক হওয়া বাধ্যতামূলক নয়। এজন্য মূল নাম পরিবর্তন করা হয়েছে।

দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬