পরীমণির আইডি থেকে সিগারেট খাওয়া ছবি রিমুভ করলো ‘ওল্ড মাস্তান’

১৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৫ PM
পরীমণি

পরীমণি © সংগহীত

সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণির ভাইরাল হওয়া সিগারেট খাওয়ার ছবি তার ফেসবুক আইড থেকে রিমুভ করে দিয়েছে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা টিম ‘ওল্ড মাস্তান’।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ‘ওল্ড মাস্তান’র অফিসিয়াল পেজে বিষয়টি জানানো হয়েছে।

ওল্ড মাস্তান তাদের স্ট্যাটাসে বলেছে, ‘পরীমণি সিগারেট হাতে নিয়ে দুটা ছবি সহ পোষ্ট করে তার ফেসবুক পেইজে, ছবিগুলো অশ্লীল টাইপের ছিল তাই তার ছবিগুলো রিমুভ করা হলো। স্ক্রিনশট কমেন্ট বক্সে।’

এর আগে গত বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন দুটি ছবি আপলোড করেন পরীমণি। সেখানে সিগারেট হাতে ক্যামেরায় পোজ দিতে দেখা গেছে এই নায়িকাকে। তার পরনে সাদা-কালো রঙের টপস, খোলা চুলে চোখে চশমা, পায়ে পরেছেন কেডস।

পরীমণির এমন ছবি পোস্ট করা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিজ্ঞজনরাও। তারা বলছেন, দেশের সংস্কৃতি অঙ্গনের একজন শিল্পীর এমন আচরণে বড়দের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলতে পারে শিশু-কিশোররা। তাই সেলিব্রেটি হিসেবে পরীমণিকে সতর্ক করে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতে মতামত দিয়েছেন তারা।

ট্যাগ: ফেসবুক
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬