ফেসবুক-ইউটিউবের নিবন্ধন হলে জবাবদিহির মধ্যে আসবে অপরাধী

০৩ জুন ২০২১, ১০:০০ AM
ফেসবুক ও ইউটিউব

ফেসবুক ও ইউটিউব © লোগো

ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো নিবন্ধনের আওতায় আসলে অপরাধীরা জবাবদিহির মধ্যে আসবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (২ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে যেমন অনেকেই ভালো কাজ করছে, আবার অল্পসংখ্যক আছে যারা এমন সব তথ্য-উপাত্ত নিয়ে মিথ্যাচার করে। এটা সবার জন্য স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ। সে জন্য বলা হয়েছে সবাই যেন রেজিস্ট্রেশন করে। আইনের আওতায় আসে। তারা তাদের স্বাধীনমতো কাজ করুক।

এসব মাধ্যমে সংবাদ আদান-প্রদানে সরকার কোনো প্রকার হস্তক্ষেপই করবে না জানিয়ে মন্ত্রী বলেন, তবে যারা মিথ্যাচার করবে, তারা আইনের আওতায় আসবে। তাই ফেসবুক-ইউটিউব এগুলোও রেজিস্ট্রেশনের আওতায় আসুক। গুগল এবং আমাজন ইতোমধ্যে ভ্যাটের আওতায় এসেছে, রেজিস্ট্রেশন করেছে। অন্যরাও রেজিস্ট্রেশনের আওতা আসুক। সবারই জবাবদিহি থাকুক।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬