একাত্তর টিভির উপস্থাপিকাকে নিয়ে গুজব, ৬ জন শনাক্ত

০৪ মে ২০২১, ১১:১৬ PM
মিথিলা ফারজানা

মিথিলা ফারজানা © সংগৃহীত

একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানাকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে একটি ভুয়া পোর্টাল। সেটার লিংক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন অনেকে।

পরবর্তীতে বিষয়টি মিথিলা ফারজানার নজরে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন তিনি। এদিকে, গুজব ছড়ানোর অভিযোগে ৬ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

মিথিলা ফারজানা জানান, মিথ্যা তথ্য এবং গুজব ছড়ানো হচ্ছে তাকে নিয়ে। আজ মঙ্গলবার (৪ মে) রাতে তিনি ফেসবুকের এক স্ট্যাটাসে লিখেছেন, এদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আমাকে নিশ্চিত করেছে এই প্রক্রিয়া চলমান। গুজব সৃষ্টি এবং ছড়ানোর আগে চিন্তা করবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, ৭১ টিভির উপস্থাপিকাকে নিয়ে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে ৬ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েট শিক্ষকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নিন্দা, শিক্ষক সম…
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনে বড় হয়ে প্রযুক্তি উদ্যোক্তা হওয়াই আমার একমাত্র লক্ষ্য:…
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ১৪ আগস্ট ২০২৬
খেই হারাল বাংলাদেশ, নতুন বলে চেপে ধরেছে অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
হঠাৎ ছন্দপতন বাংলাদেশের, শতরানের লিড
  • ১৪ আগস্ট ২০২৬
কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত …
  • ১৪ আগস্ট ২০২৬