স্থায়ীভাবে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ

০৯ জানুয়ারি ২০২১, ০৮:৪১ AM

© সংগৃহীত

আরও সহিংসতার ঝুঁকি এড়াতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মটি বলছে, ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে আসা সাম্প্রতিক সময়ের টুইটগুলো গভীরভাবে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে বুধবার (৬ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের পর ট্রাম্পের টুইট অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করে দিয়েছিল টুইটার। ব্লক করে দেয়া হয় ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও।

এসব সামাজিক যোগাযোগের মাধ্যমের মধ্যে ট্রাম্প ও তার সমর্থকেরা বেশি ব্যবহার করে থাকে টুইটার।

নানা বিষয়ে বিতর্কিত টুইটের কারণে ট্রাম্পকে নিষিদ্ধ করার জন্য অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের অনেক আইনপ্রণেতা ও সেলিব্রিটি টুইটারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল।

দেশটির সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বৃহস্পতিবার (৭ জানুয়ারি) টুইট করে সিলিকন ভ্যালিভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতি আহ্বান জানান, ট্রম্পের ‘ভয়স্কর আবচরণ’ বন্ধে পদক্ষেপ নেয়া উচিত। তার অ্যাকাউন্টটি স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত।

পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬