খুদে বিজ্ঞানীদের মিলনমেলা হবিগঞ্জে

৩০ নভেম্বর ২০২০, ১১:৩২ PM
বিজ্ঞান মেলা ২০২০

বিজ্ঞান মেলা ২০২০ © টিডিসি ফটো

হবিগঞ্জের চুনারুঘাট দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালনি তেল, গ্যাস উৎপাদনসহ দূষিত বাতাস নষ্ট করার যন্ত্র আবিষ্কার করার দাবি করেছেন।

বিদ্যালয়ের শিক্ষর্থীদের মতো আরো ১৬টি স্কুল-কলেজ পড়ুয়া নবীন এবং অপেশাদার বিজ্ঞানীদের তৈরি প্রকল্প (বিজ্ঞান প্রজেক্ট) নিয়ে চুনারুঘাট বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহিদ অডিটরিয়ামে শুরু হয়েছে তিন দিনের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ২০২০।

অংশ নিচ্ছে চুনারুঘাট সরকারি কলেজ, দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়, রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়, অগ্রণী উচ্চ বিদ্যালয়, গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, মিরাশী উচ্চ বিদ্যালয়, সাবিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়, পঞ্চাশ হাই স্কুল অ্যান্ড কলেজ, মাসুদ চৌধুরী হাই স্কুল অ্যান্ড কলেজ, শাটিয়াজুড়ী উচ্চ বিদ্যালয়, শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, আলহাজ মোজাফফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অপেশাদার বিজ্ঞানীরা।

সোমবার সকালে বিজ্ঞান মেলা উদ্বোধন উপলক্ষে চুনারুঘাট বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহিদ অডিটরিয়ামে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চেয়ারম্যান রমিজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, সাংবাদিক কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, ইসমাইল হোসেন বাচ্চু, নুর উদ্দিন সুমন।

বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬
২ তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
  • ১৪ অক্টোবর ২০২৬
আত্মীয়তার সম্পর্কগুলো কী ম্লান হচ্ছে? 
  • ১৪ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬
আফগানিস্তান সিরিজের সূচিতে ফের পরিবর্তন
  • ১৪ অক্টোবর ২০২৬
জুলাইয়ে সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ
  • ১৪ অক্টোবর ২০২৬