কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির

২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ PM , আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ PM
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © জামায়াতে ইসলামীর পেজ

সরকার গঠন করলে কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেবেন না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনার সার্কিট হাউজ ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

জামায়াত আমির বলেন, আমরা কথা দিচ্ছি কলকারখানা বন্ধ নয়, বন্ধগুলা খুলবো। নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে এবং আমাদের সন্তানদের হাতে কাজ তুলে দেয়া হবে। ছেলেরা কাজ করবে মেয়েরা কাজ করবে। স্বস্তির সাথে নিরাপত্তার সাথে কাজ করবে ইনশাল্লাহ। আমরা কর্মক্ষেত্রে মামা খালুর কোনো হিসাব নিকাশ নেব না। ওই টেলিফোন আমাদের কাছে অচল।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা ইনসাফের ভিত্তিতে যার পাওনা তার হাতে তুলে দেব। এমনকি আমরা এইটাও দেখবো না একজন উপযুক্ত নাগরিক তিনি কোন ধর্মে বিশ্বাসী। আমরা দেখব এই কাজের জন্য তিনি উপযুক্ত ব্যক্তি কিনা, তিনি যদি উপযুক্ত ব্যক্তি হন তাকে তার যথাস্থানে সম্মানের জায়গায় বসিয়ে দেয়া হবে।

জামায়াত আমির বলেন, শিল্প কারখানা বন্ধ হওয়ার কারণে লাখ লাখ মানুষ বেকার হয়েছে। এক এক করে সবগুলো সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিল্প কারখানা বন্ধ হয়ে আছে। দুনিয়ার দেশগুলো শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমরা শিল্পকে একটা একটা করে খুন করছি। 

জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক, সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসুক? যদি আমরা না চাই তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম আজকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাল্লাহ। এ লড়াই কোন দল কোন গোষ্ঠীর কোন পরিবারের মুখের লড়াই নয়, এ লড়াই ১১ কোটি মানুষের মুক্তির লড়াই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশি জনগণের মুক্তির লড়াই।

তিনি বলেন, আমরা সরকার গঠন করলে দুটি জিনিস নিশ্চিত করবো। এক, মায়েদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবো। এখানে কারো বাপ দাদার সম্পদ নয়, এটা হবে জনগণের সম্পদ। জনগণের সম্পদের দিকে চোখ তুলে তাকাবো না। জীবন দেবো আমার মায়ের ইজ্জত দেবো না।

জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9