মেসেঞ্জারে ব্লক না করেই মেসেজ উপেক্ষা করবেন যেভাবে

২৮ আগস্ট ২০২০, ০৯:০৭ AM

© ফাইল ফটো

সামিাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে কাউকে ব্লক না করেই তার পাঠানো মেসেজ উপেক্ষা করতে পারবেন। এজন্য দরকার ফেসবুক মেসেঞ্জারের লেটেস্ট ভার্সন। জেনে নিন কাজটি কীভাবে করবেন ।

ফেসবুক মেসেঞ্জারে ডেক্সটপ থেকে কাজটি করার পদ্ধতি:

১। ফেসবুক ইউজারনেম ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করুন।

২। যে ব্যক্তিকে উপেক্ষা করবেন সেই ব্যক্তির চ্যাট উইন্ডো ওপেন করে ডান দিকে উপরে ‘আই’ বাটন সিলেক্ট করুন।

৩। এবার ‘প্রাইভেসি ও সাপোর্ট’ অপশন সিলেক্ট করুন। এর পরে ‘ইগনোর মেসেজেস’ অপশন সিলেক্ট করুন।

৪। নিশ্চিত করতে পপ-আপ উইন্ডোতে একই অপশন সিলেক্ট করুন।

ফেসবুক মেসেঞ্জার মোবাইল অ্যাপে উপেক্ষা করার পদ্ধতি:

১। ফেসবুক মেসেঞ্জার ওপেন করে লগ ইন করুন।

২। যে ব্যক্তিকে উপেক্ষা করবেন সেই ব্যক্তির চ্যাট উইন্ডো ওপেন করে ডান দিকে উপরে ‘আই’ বাটন সিলেক্ট করুন।

৩। এবার ‘ইগনোর মেসেজ’ বাটন সিলেক্ট করুন।

৪। নিশ্চিত করতে কনফার্ম করুন।

এর পরে ফেসবুক মেসেঞ্জারে ঐ ব্যক্তি আপনাকে মেসেজ পাঠালে আপনার কাছে তা আর পৌঁছাবে না। ফলে সহজেই অপ্রয়োজনীয় মেসেজের হাত থেকে রেহাই পাওয়া যাবে।

কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড-কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ধাপে…
  • ১৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষার কেন্দ্র তাল…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভোক্তাদের জিম্মি করে এলপিজির দাম বাড়ানোর চেষ্টা নিয়ে যে হুঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ১৪ অক্টোবর ২০২৬