বিতর্কিত টিকটকার অপু-মামুনের আইডি ব্যান হচ্ছে

০৪ আগস্ট ২০২০, ০৮:২৯ AM

© সংগৃহীত

অপু ভাই ও মামুনসহ বিতর্কিত কয়েকজনের টিকটক আইডি ব্যান করা হচ্ছে। এ ছাড়াও লাইকিইতেও ব্যান হচ্ছে তাদের আইডি। তাদের বিরুদ্ধে তরুণদের বিপথে নেয়ার অভিযোগে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

৩ জুলাই (সোমবার) রাতে ‘সাইবার-৭১’ এর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। টিকটকের বিতর্কিত মুখ ‘অপু ভাই’কে সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ।

সাইবার-৭১ পরিচালক আবদুল্লাহ আল জাবের হৃদয় এ বিষয়ে জানান, অপু-মামুনসহ বিকৃতভাবে ভিডিও প্রস্তুতকারীদের নিয়ে টিকটকের আঞ্চলিক প্রধানের সঙ্গে কথা হয়েছে। তাদের আইডি শিগগিরই ব্যান করা হবে বলে তারা জানিয়েছেন। টিকটকের অফিসিয়াল পেজেও এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।

রোববার উত্তরার ৬ নম্বর সেক্টরের আলাউল এভিনিউতে এক ব্যক্তিকে মারধর করেন অপু। এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেন। ওই মামলায় আলাউল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে অপুকে গ্রেফতার করা হয়।

টিকটকে নানা ধরনের বিকৃত ভিডিও তৈরি করে আলোচনায় আসে অপু। নতুন ‘গ্যাং কালচার’ তৈরির অভিযোগ রয়েছে অপু ও মামুনসহ কয়েকজন টিকটকারের বিরুদ্ধে।

ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে ‘সময় নষ্ট’ করায় আফগান ক্রিকেটারকে শাস্তি
  • ১৪ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে তিন বিশ্ববিদ্যালয়ের উপচার্যের …
  • ১৪ অক্টোবর ২০২৬