মোবাইলে কথা বলতে ও ইন্টারনেটে বাড়তি টাকা গুনতেই হচ্ছে

২৯ জুন ২০২০, ০৯:০২ PM

© ফাইল ফটো

প্রস্তাবিত ২০২০–২১ অর্থবছরের বাজেটে মোবাইল সেবার ওপর যে করারোপ করা হয়েছিল, সংশোধনীতেও তাতে ছাড় দেয়নি সরকার। ফলে মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের জন্য বাড়তি কর দিতেই হচ্ছে গ্রাহককে।

বাড়তি করারোপের ফলে প্রতি ১০০ টাকা রিচার্জ করলে সরকার প্রায় ২৫ টাকা কর পাবে। আর ইন্টারনেট ব্যবহারে ১০০ টাকায় সরকারের ১৮ টাকা কর দিতে হবে। এই কর নিয়ে সাধারণ মানুষের আপত্তির পাশাপাশি অপারেটররাও কমানোর জোর দাবি জানিয়েছিলেন।

আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থবিল ২০২০ পাস হয়। এতে মোবাইল ব্যবহারের কর–সংক্রান্ত বিষয়ে পরিবর্তন আনা হয়নি। গত ১১ জুন মোবাইল সেবায় সম্পূরক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট প্রস্তাব পেশ করার দিন রাত থেকেই করহার কার্যকর করে অপারেটরগুলো। সম্পূরক শুল্ক বাড়ানোয় মোবাইলে কথা বলা এবং মেসেজ পাঠানোয় মোট কর দাঁড়াল ৩৩ দশমিক ২৫ শতাংশ। আর ইন্টারেনেটে কর দাঁড়াল ২১ দশমিক ৭৫ শতাংশ।

রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
  • ১৪ অক্টোবর ২০২৬
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত, শেকৃবির ক্লাস-পরীক্ষা বর্জন…
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬