আপনার নামে কয়টি সিম যেভাবে জানবেন

২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৫ PM

নিরাপত্তার জন্য জানা জরুরি আপনার নামে কয়টি মোবাইল কোম্পানির কতটি সিম নিবন্ধিত রয়েছে। বিষয়টি জরুরি হলেও অনেকে আমলে নেন না, তাই পড়তেও হয় ঝামেলায়। আর তাই সব ধরনের ঝামেলা এড়াতে প্রত্যেক মোবাইল ব্যবহারকারীকে তার এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধিত রয়েছে তা জানা দরকার।

একটি এনআইডির দিয়ে কয়টি মোবাইল কোম্পানির সিম নিবন্ধিত হয়েছে কোনো চার্জ ছাড়াই তা ঘরে বসেই জানা যায়।

যেভাবে জানবেন নিবন্ধিত সিমের সংখ্যা: যেকোনো মোবাইল থেকে প্রথমে কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লেখার জন্য অপশন আসবে। তখন আপনার এনআইডির শেষ চারটি সংখ্যা চাপুন। কিছুক্ষণের মধ্যে একটি ফিরতি মেসেজ আসবে। সেখানে আপনার নামে কোন কোম্পানির কয়টি সিম নিবন্ধিত আছে সব চলে আসবে।

আপনার এনআইডিতে নিবন্ধিত কোনো সিম আপনার না হলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর অফিসে যোগাযোগ করে তা বন্ধ করে দিন।

কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬