ঘরে বসে অনলাইনেই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

০১ মে ২০১৯, ০১:২৭ PM

© প্রতীকী

ঘরে বসে যারা অনলাইনে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ করতে আগ্রহী তাদের জন্য সুবিধা এনেছে অনলাইন প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ই-শিখন। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে দেশের বিভিন্ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণদাতা অনলাইনভিত্তিক বিভিন্ন কোর্স পরিচালনা করছে ই-শিখন।

এক্ষেত্রে যাদের বাসায় কম্পিউটার কিংবা ইন্টারনেট সেবা নেই তারা স্থানীয় প্রশিক্ষণ সেন্টার মাধ্যমে ই-শিখনের অনলাইন প্রশিক্ষণগুলোয় অংশ নিতে পারবেন।

ই-শিখনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রিল্যান্সিংয়ের উপযোগী ২৫টি কোর্স অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছে তারা। ঢাকাসহ ৪৫টি প্রশিক্ষণকেন্দ্র ই-শিখনের অনলাইন কোর্সগুলোর সুবিধা পাওয়া যাবে।

ই-শিখনের প্রধান নির্বাহী ইব্রাহিম আকবর বলেন, চার বছর ধরে ই–শিখন ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। অভিজ্ঞ শিক্ষকেরা অনলাইনে বিভিন্ন বিষয়ে কোর্সগুলো নেন। তিন থেকে পাঁচ মাসের এসব কোর্স কম খরচে নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন করা যায়। বিস্তারিত জানা যাবে এই লিংকে- https://eshikhon.com/pro-offer

জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিল…
  • ১৩ অক্টোবর ২০২৬
সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে য…
  • ১৩ অক্টোবর ২০২৬