‘এ’ ইউনিটের মাধ্যমে হাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু আজ

২৬ জানুয়ারি ২০২৬, ১০:৩১ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কৃষি, ফিশারিজ, ভেটেরিনারি অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের মাধ্যমে শুরু হয়েছে। এবাবের ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বে ৫২ জন পরীক্ষার্থী।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। মোট তিন শিফটে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ৪ টি  ইউনিটে মোট ৯৪ হাজার ৩৭৫টি আবেদনের মধ্যে ‘এ’ ইউনিটে ৩০ হাজার ২৭৫ জন আবেদন করেছেন, যেখানে ৫৩৫টি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ৫৬ জন পরীক্ষার্থী। ‘বি’ ইউনিটে আবেদন পড়েছে ২৬ হাজার ৮১২টি। এখানে মোট ৭৪০টি আসনের বিপরীতে প্রতিযোগী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৭ জন। শাখাভিত্তিক ‘বি’ ইউনিটে স্থাপত্য বিভাগে ৩০টি আসনের বিপরীতে আসন প্রতি লড়বেন ৪১ জন৷

অপরদিকে ‘সি’ ও ‘ডি’ ইউনিটে মোট আবেদন পড়েছে যথাক্রমে ৯ হাজার ১৯১টি এবং ২৭ হাজার ৯৭টি। উভয় ইউনিটে প্রতিযোগিতা করছেন ৩২ জন ও ১১২ জন পরীক্ষার্থী।

উল্লেখ্য, আগামী  ২৭ ও ২৮ জানুয়ারি পর্যায়ক্রমে 'বি' 'সি' ও 'ডি' ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকসুকে ‘অবৈধ’ আখ্যা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9