ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইলেন সালমান

২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৫ PM
সালমান মুক্তাদির

সালমান মুক্তাদির © সংগৃহীত

অবশেষে দেশে সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইলেন। তিনি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছেন বলে জানান। আজ বুধবার দুপুর ৩টার দিকে ফেসবুক লাইভে এসে এ কথা বলেন তিনি।

সম্প্রতি সালমান মুক্তাদির ‘অভদ্র প্রেম’ শিরোনামে একটি মিউজিক ভিডিও তার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করে তুমুল বিতর্কের মুখে পড়েন। এর প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে তাকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

ফেসবুক লাইভে এসে সালমান মুক্তাদির বলেন, আমার একটা গান প্রকাশ হয়েছিল অভদ্র প্রেম শিরোনামে। যেই গানটি বাংলাদেশে পরিপ্রেক্ষিতে খুব বেশি তর্ক-বিতর্কের সৃষ্টি করে। গানটির জন্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমাকে বলে এটা আমাদের দেশের কনটেক্সের বিপরীতে যায়। গানটি আমাকে নামিয়ে ফেলতে বলা হয়। আমি গানটি নামিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছি এবং নামিয়ে দিয়েছি।

সালমান মুক্তাদির আরও বলেন, ভিডিওটি কোনোভাবেই আমাদের দেশের জন্য এক্সেপটেবল না। আমি চেষ্টা করবো গানটির ভিডিও আমাদের দেশের উপযোগী করে নির্মাণ করার জন্য। এছাড়া আমাদের নিরাপদ ইন্টারনেটের ডে ক্যাম্পেইন হচ্ছে সেটার সমর্থন করছি। আমি আশাবাদী এই ক্যাম্পেইনের একজন অ্যাম্বাসিডর হতে পারব। আমি সবাইকে আমন্ত্রণ জানাব এই ক্যাম্পেইনে অংশগ্রহন করার জন্য এবং এটাকে সাধুবাদ জানানোর জন্য।

১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬