বন্ধ করা হয়েছে প্রধানমন্ত্রীর নামে ভুয়া ১৩৩২ অ্যাকাউন্ট

০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪৮ PM
ফাইল ফটো

ফাইল ফটো © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা ৭৫২ ফেসবুক অ্যাকাউন্টসহ এক হাজার ৩৩২টি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এক কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি জানান, একটি সংঘবদ্ধ কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব সৃষ্টি ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এসব অ্যাকাউন্ট খুলেছিল।

আর এ কারণে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এসব আইডি বন্ধ করার উদ্যোগ গ্রহণ করে।

এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নামে পরিচালিত ৭৫২ আইডিসহ এক হাজার ৩৩২টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ করা হয়।

এ ছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর নামে ফেসবুকে পরিচালিত অনুমোদনবিহীন ২৮৮টি পেজ, ২৮টি গ্রুপ ও ৭১টি আইডি মুছে ফেলা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬