প্লে স্টোর থেকে ৩৩১টি ক্ষতিকর অ্যাপ সরাল গুগল

২২ মার্চ ২০২৫, ১১:৪৯ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৫ PM
গুগল প্লে স্টোর

গুগল প্লে স্টোর © সংগৃহীত

প্লে স্টোরের কিছু অ্যাপ আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতেপারে। সম্প্রতি গুগল ৩৩১টি ক্ষতিকর অ্যাপ চিহ্নিত করে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে। এই অ্যাপগুলো ৬ কোটিরও বেশি বার ডাউনলোড হয়েছে। ব্যবহারকারীদের গোপন তথ্য ফাঁসের আশঙ্কা তৈরি করেছিল।

গুগল জানিয়েছে, এই অ্যাপগুলো অ্যান্ড্রয়েড ১৩-এর নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাস করে ব্যবহারকারীদের ফোনে ক্ষতিকর ভাইরাস প্রেরণ করছিল। যার ফলে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, এমনকি ব্যাংকিং ডিটেলসও চুরি হওয়ার ঝুঁকি ছিল।

বিশেষজ্ঞদের মতে, ‘ভ্যাপার অপারেশন’ নামের একটি ক্যাম্পেইনের আওতায় সাইবার অপরাধীরা অ্যাপগুলোকে বিজ্ঞাপন জালিয়াতির জন্য ব্যবহার করছিল। রিপোর্ট অনুযায়ী, এই অপারেশনে ১৮০টির বেশি অ্যাপ জড়িত ছিল, যা প্রতিদিন ২০ কোটিরও বেশি ভুয়া বিজ্ঞাপনের অনুরোধ তৈরি করত।

নিরাপত্তা সংস্থা বিটডিফেন্ডার জানায়, ৩৩১টি ক্ষতিকর অ্যাপের মধ্যে কিছু জনপ্রিয় অ্যাপ ছিল - AquaTracker, ClickSave, Downloader, Scan Hawk, TranslateScan ও BitWatch। এই অ্যাপগুলোর ডাউনলোড সংখ্যা ১ লাখ থেকে ৫ লাখ পর্যন্ত ছিল।

এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬
দেশে মোট ভোটারের সংখ্যা জানাল নির্বাচন কমিশন
  • ০৯ আগস্ট ২০২৬