বাণিজ্য মেলায় বিজয়ের ট‍্যাব পাওয়া যাচ্ছে আট হাজার টাকায়

১১ জানুয়ারি ২০১৯, ০৮:১২ PM
বিজয় ট্যাব

বিজয় ট্যাব

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মাত্র ৮ হাজার টাকায় ট‍্যাব পাওয়া যাচ্ছে বিজয় ডিজিটালের স্টলে। বিশেষভাবে শিশুদের জন্য উপযোগী এই ট‍্যাবে  রয়েছে শিক্ষামূলক নানা সফটওয়্যার।

ট‍্যাবটিতে রয়েছে এক গিগাবাইট র‍্যাম, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ৮.১ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লের এই ল্যাপটপে রয়েছে বাংলা কিবোর্ড। এতে জেনুইন উইন্ডোজ ১০ পাওয়া যাবে। ১.৮৩ গিগাহার্টজ ইন্টেল প্রসেসরের এই ল্যাপটপে চাইলে ৩২ গিগাবাইট পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করা যাবে।

স্টলে থাকা বিক্রয়কর্মী জানান, মেলায় শিশুরা আসছে। তাই ট‍্যাবটির সঙ্গে শিক্ষামূলক বই ও সিডিও ভালো বিক্রি হচ্ছে। স্টলটিতে ডিজিটাল সংস্করণে শিশুদের জন্য তৈরি বিভিন্ন শিক্ষা উপকরণ ডিভিডি আকারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে আছে বিজয় শিশু শিক্ষা-১, শিশু শিক্ষা-২, প্রাথমিক শিক্ষা-১, প্রাথমিক শিক্ষা-২, ছড়া ও গল্প ১,২।

এছাড়াও অন্যান্য পাঠ্য বইয়ের মধ্যে ইচ্ছেমতো লিখি, লিখতে শিখি, বিজয় আঁকতে শিখি ১, ২, ৩, ৪, ৫  ও লেটস রাইট অ্যান্ড্রয়েড সংস্করণে পাওয়া যাচ্ছে। এসব ছাড়াও স্টলটিতে বিজয় বায়ান্নো ২০১৬, একাত্তর (উইন্ডোজ), বিজয় একুশে, বিজয় একাত্তর ম্যাক ডিভিডি আকারে পাওয়া যাচ্ছে।

‘ভাষা হারিয়ে ফেলেছি’, জয়সূচক গোল নিয়ে বললেন মার্টিনেলি
  • ৩০ জুন ২০২৬
ম্যাচশেষে বিশ্বকাপ জয়ের উপায় নিয়ে বললেন ম্যাচসেরা কাসেমিরো
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়েকে নিয়ে কেন সতর্ক থাকতে হবে জার্মানিকে?
  • ৩০ জুন ২০২৬
জার্মানি কি আসলেই বিশ্বকাপ জয়ের দাবিদার?
  • ৩০ জুন ২০২৬
ছাত্রশিবির কর্মীকে মারধরের জেরে বিএনপি-জামায়াতের দফায় দফায় …
  • ৩০ জুন ২০২৬
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
  • ৩০ জুন ২০২৬