‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

১৬ আগস্ট ২০২৬, ০১:০৫ AM
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা © সংগৃহীত

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কাজী দেলোয়ার আহমেদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিবন্ধন না থাকা সত্ত্বেও নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার, পেশাগত যোগ্যতার বিষয়ে অতিরিক্ত ও অসত্য তথ্য উল্লেখ, মেডিকেল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধ সঠিকভাবে সংরক্ষণ না করার অভিযোগে তাঁকে এ জরিমানা করা হয়।
‎
‎গতকাল শনিবার (১৫ আগস্ট) পানিউমদা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় তাঁকে জরিমানা করা হয়। কাজী দেলোয়ার আহমেদ উপজেলার কুরশা গ্রামের বাসিন্দা কাজী মহসিনের ছেলে।
‎
‎অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাজী দেলোয়ার আহমেদের এমবিবিএস ডিগ্রি ও চিকিৎসক হিসেবে নিবন্ধন না থাকা সত্ত্বেও তিনি নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করছিলেন। একই সঙ্গে তাঁর নামের সঙ্গে অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
‎
‎এ ছাড়া তাঁর চিকিৎসাসেবা কার্যক্রমে ব্যবহৃত মেডিকেল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা হচ্ছিল না এবং ফ্রিজে সংরক্ষণ করা প্রয়োজন এমন কিছু ওষুধও যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি বলে অভিযানে উল্লেখ করা হয়।
‎
‎অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। এ সময় নবীগঞ্জ থানার একটি দল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. রাশেদ উপস্থিত ছিলেন।
‎
‎সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও আইনবহির্ভূতভাবে চিকিৎসাসেবা দেওয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। চিকিৎসাসেবার নামে অনিয়ম বা প্রতারণা ঠেকাতে প্রশাসনের নজরদারি থাকবে।

ফুটপাত উচ্ছেদকালে ঘুষ দাবি করে গণধোলাই খেলেন ম্যাজিস্ট্রেট
  • ০৪ নভেম্বর ২০২৬
খালের ওপর অনুমোদনহীন কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
৮ ঘণ্টার বৈঠকে ২৩ নেতার মতামত, তবুও এমপি আজিজের বিষয়ে যে সি…
  • ০৪ নভেম্বর ২০২৬
ট্যাব পাচ্ছেন প্রাথমিকের ৩ লাখ ৮৩ হাজার শিক্ষক
  • ০৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে অনুষ্ঠিত হলো ‘ফল ২০২৬ গ্র্যাজুয়েট কলক্যুয়াম সিরিজ’
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950