এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

১৬ আগস্ট ২০২৬, ১২:১৩ AM
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত  © সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ফার্মেসি বিভাগের সংগঠন ‘এনইউবি ফার্মা ডিবেট ক্লাব’-এর নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) ক্যাম্পাসের সেমিনার কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন বিভাগের প্রধান ড. হারুন অর রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এনইউবি ফার্মা ডিবেট ক্লাব নর্দান ইউনিভার্সিটির হৃদস্পন্দন বলে আমার প্রত্যাশা । আমি অদূর ভবিষ্যতে এই ক্লাবকে নর্দানের সবচেয়ে আইকনিক এবং সেরা ক্লাব হিসেবে দেখতে চাই।

প্রভাষক জারিন তাসনিম ইতুর স্বাগত বক্তব্যের পর বিভাগীয় প্রধান নতুন কমিটির নাম ঘোষণা করেন। কমিটির সভাপতি মো. আবরার হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ফাহমিদুজ্জামান ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এরপর কেক কেটে নতুন কমিটিকে বরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ফাইজ-উদ-দিন, ট্রেজারার অধ্যাপক ড. (ইঞ্জিনিয়ার) মো. মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত রেজিস্ট্রার মেজর এম এ রাজ্জাক (অব.)।

নবীনদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন মো. নিজাম উদ্দিন, সামিয়া ইসলাম চাঁদনী ও তাসনিয়া তাবাসসুম। সেরা বক্তা তানজিদা আনোয়ার আনিকাকে পুরস্কার প্রদান করা হয়। নতুন সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর এক বিতর্ক সেশন অনুষ্ঠিত হয়।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬