ইতিহাসের সর্বনিম্ন দরে ভারতীয় রুপি

১১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
ভারতীয় রুপি

ভারতীয় রুপি © সংগৃহীত

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্নে নেমেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ডলারের বিপরীতে রুপির দাম প্রথম ৮৪ দশমিক ৮৫ এ নেমে আসে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর পতন চলছেই। এর মধ্যে মঙ্গলবার মুদ্রাটির মান ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। এদিন ভারতীয় মুদ্রার দর কমে প্রতি ডলার হয় ৮৪ দশমিক ৮৫ রুপি। একই সঙ্গে ১০ বছরের সরকারি বন্ডের ফলন (বন্ডে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার) ২ বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৯৫৪ শতাংশে।

আরও পড়ুন: ভারতে ভাঙা হলো ১৮০ বছরের মসজিদের একাংশ

এর আগে গত ৪ ডিসেম্বর ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমেছিল। সেদিন ডলারের বিপরীতে রুপির দর ৮৪ দশমিক ৭৫-এ নেমেছিল। এবার সেটিকে ছাড়িয়ে ৮৪ দশমিক ৮৫ রুপির বিপরীতে মিলছে এক ডলার।

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সঞ্জয় মালহোত্রার নিয়োগের ঘোষণার পর সুদের হার কমানোর প্রত্যাশা বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে। মালহোত্রা বুধবার (১১ ডিসেম্বর) থেকে দায়িত্ব গ্রহণ করবেন। বিদায়ী গভর্নর শক্তিকান্ত দাসের ছয় বছরের মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে।

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬