ভারতে অবরোধ, ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ 

১০ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
ভোমরা স্থলবন্দর

ভোমরা স্থলবন্দর © সংগৃহীত

ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়কে বিজেপির অবরোধের কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ ছাড়া ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে পণ্য পরিবহনে স্থবিরতা তৈরি হয়েছে। যাত্রীরাও যাওয়া-আসা করতে পারছেন না।

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী দীপঙ্কর ঘোষ জানান, পশ্চিমবঙ্গ বিধান সভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঘোজাডাঙ্গা অবরোধের ডাক দেন। এর অংশ হিসেবে ঘোজাডাঙ্গায় প্রধান সড়কে মঞ্চ তৈরি করে সমাবেশ হয়। এতে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা পড়েছেন বিপাকে।

ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২৫০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। বর্তমানে পাথর, চাল ও পেঁয়াজের ট্রাক বেশি ঢুকছে।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬